Thursday, August 22, 2019

কবিতা:: দেবে ? এখনই দাও

দেবে ? এখনই দাও
-------------
-শরীফুল্লাহ কায়সার সুমন
(মাম রাজা জীবনে তো বস্তুগত কিছু দিতে পারলাম না 
যেভাবে অসংখ্য ঈদ উৎসব দিয়েছি তোকে সেভাবেই এই ভার্চুয়াল কবিতা
বলতে পারিস যত্তোসব ফালতু, যেভাবে বলে দুঃসময়)
পায়ে পায়ে হাটতে হাটতে নাকাল আমি
দিগন্ত ছুঁয়ে দেখিনি
সব ভ্রষ্টদের কাছে
জীবনের সব অসহায়ত্ব
তবু ঘুরে যাব মনে হয়।
ব্যাস ওই পর্যন্ত
কাট
আবার যখন শুরু অ্যাকশন
তখন জীবন্ত মমি।
কেউ দেখবে না
নিজেও দেখব না নিজেকে
তাহলে সেই তৃপ্তির ঢেকুর আমি তুলব না।
সব নষ্টদের কিলিবিলিতে কি সমাজ ভেঙেছে ?
ভাঙলেও তার বদল হয়
ইতিহাসে
জীবনের ইতিহাসে তবে সব পরাজয়
হায় সব পরাজয়।
ইতিহাসে যে বদল পাঠসূচিতে চক্ষু বোলাবে
আমারই প্রজন্ম
সেই বদলের মুখে ঘৃণা দিলাম ছুঁড়ে
মরণ করব বরণ তোরে
তবু আমার না দেখা বদল
নেব না
অতটা করুণা চাইনি
অতটা নেব না
জীবনের যা কিছু ক্ষত
তার হিসেব হবে, নয় গত
হবে দিতে এখনই নগদ।
আসবে পরিবর্তন
পাবো না ছোয়া
অতটা বেকুব হয়নি আবেগ।
সব লেনদেনে আর দেনা পাওনার হালখাতা
মিলিয়ে দিলাম
যদি পার দিও তার পুরস্কার
নইলে তিরস্কার
রব না প্রতিক্ষায়
জীবনের এককথা জয় নয় পরাজয়
এর মাঝে
নাই
কিছু নাই।
হতে হবে এভাবেই হয়।
----------
২২অগাস্ট’১৩
পলাশপোল, সাতক্ষীরা।

No comments:

Post a Comment