বাদাবন
-------
-শরীফুল্লাহ কায়সার সুমন
(আমার জন্মদাতা এম এ আজিজ তোমাকে দেখা হয়নি তাই আমার অনেক কিছুই শেখা হয়নি)
-------
-শরীফুল্লাহ কায়সার সুমন
(আমার জন্মদাতা এম এ আজিজ তোমাকে দেখা হয়নি তাই আমার অনেক কিছুই শেখা হয়নি)
আইল পথটা ধরে যতদুর গিয়েছি
পিতামহের বিশালতা আমি দেখেছি
আদিগন্ত ধানের ক্ষেতে দোল খায় ধানের শীষ
যেখানে আমারই প্রিয়তম পিতার শুভাশীষ
লন্ডন প্যারিস যাইনে আমি
তোমার কাছে যাই
তোমার সবুজ ঘেরা সুন্দরী বন
কেবল টানে আমার মন।
বনের বাঘ কিংবা হরিণ
সাপ অথবা জলের কুমির
সবই আমার সঙ্গী সাথী।
সুখ বলো আর দুঃখ বলো
সাদা কিংবা কালো
যেই থাকুক
বন্ধু অটুট।
বনের বানে নৌকা বাইচ কিংবা রাসের মেলা
ভাসায় প্রাণের ভেলা এবং আনে সুখের দোলা।
মৌয়াল বাওয়ালীর বাঁশির সুরে
ভালবাসার মেল বন্ধন আনুক অন্তরে
সুন্দরবনের গেওয়া গরান
জুড়াক সবার পরান।
------------------
২৩ অগাস্ট’১৩
পলাশপোল, সাতক্ষীরা।