Sunday, May 15, 2016

প্রিয় মা-আব্বা



প্রিয় মা-আব্বা, 
সবাই যখন বিশেষ বিশেষ দিনে যার যার বাবা মা’কে স্মরণ করে তখন আমি তোমাদের অস্তিত্বের সন্ধানে স্মৃতি হাতড়াই। 
কোন কিছুই যখন নিজের জন্য মেলে না। তখন এ ছবিটার দিকে অপলক তাকিয়ে থাকি। আর বারবার দেখি। সেই সাথে সাথে সবকিছু খুঁজে পাবার আনন্দে ভাসি।
তোমরাই আমার সব না থাকার জীবনে সব খুঁজে পাওয়া। না পাওয়ার সব বেদনার মাঝে সব পেয়ে যাওয়া মহাআনন্দের মতো। জীবনে এর থেকে বড় সম্পদশালী আমি কোনদিন হতে চাই না। যখন অসুস্থ হই তখন এছবি মহা ঔষধ। 
যখন ভয় আটকে ধরে তখন তো শুধু তোমরা। 
যখন মৃত্যু ভয় তখন তোমাদের এছবি’র পাশে নিজেকে সপে দেই নির্ভাবনায়। 
যখন অনিয়ম আর শ্রেণী শোষণ দেখি তখন তোমরাই সংগ্রামের মহা অনুপ্রেরণা।
যখন বিপদ এসে সামনে দাঁড়ায় তখন তোমরাই শেষ আশা ভরসার কেন্দ্রস্থল।
তোমরা ভরসা দিও আমার মতোই যেন আমার অবুঝ সন্তান আমার অবর্তমানে পিতৃহীনতার শোক সইতে পারে। একাকী জীবনের কঠিন ওই পথটা বইতে পারে। 
প্লিজ তোমরা ওকে সোনাদাদু বলে আদর দিও ভরসা দিও আর সাহস দিও।

No comments:

Post a Comment